×

ঢাকা

গাঁজা টানতে দেখে ফেলায় হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:১৭ পিএম

গাঁজা টানতে দেখে ফেলায় হত্যা

ছবি: সংগৃহীত

গাজীপুরে মাদ্রাসার ছাত্রকে খুন করে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় এক জনকে একজনকে গ্রেপ্তার করে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই জহানায়, গাঁজা সেবন করার সময় দেখে ফেলায় তাকে হত্যা করা হয়।

শুক্রবার (৬ মার্চ) বিকালে গাজীপুর পিবিআই পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

নিহত  মাদ্রাসার ছাত্র, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে মাহাবুব ইসলাম রনি (১৩)। তিনি গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর (পূর্বপাড়া) এলাকার খুরশিদিয়া মারকাজুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার নাজেরা বিভাগে শিক্ষার্থী ছিলেন।

গ্রেপ্তার ব্যক্তি, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নিজতুলন্দর গ্রামের দেওয়ানগঞ্জ বাজার এলাকার আব্দুল বারেকের ছেলে ছাব্বির আহমেদ (১৯)।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এসআই বিশ্বজিত বিশ্বাস বলেন, ‘গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার ভবানীপুর পূর্বপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করতো মাহাবুব ইসলাম রনি। গত ২৭ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজ শেষে স্থানীয় মসজিদ থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয় সে। স্বজনেরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরদিন স্থানীয় একটি জঙ্গলের ভেতরে আগুনে পোড়া অবস্থায় তার লাশ দেখতে পান এলাকাবাসী। নিহতের মাথা থেকে কোমর পর্যন্ত আগুনে পোড়া অবস্থায় ছিলো। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের দাদা তারা মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।’

পিবিআই পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ বলেন, ‘থানা পুলিশের পাশাপাশি পিবিআই মামলাটির ছায়া তদন্ত শুরু করে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে তথ্য প্রমাণের ভিত্তিতে স্থানীয় একটি দোকানের কর্মচারী ছাব্বির আহমেদকে গ্রেফতার করে পিবিআই। গ্রেপ্তারকে শুক্রবার আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর পরিপ্রেক্ষিতে ক্লুলেস এ ঘটনার হত্যার রহস্য উন্মোচন হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ঘটনার রাতে আসামি ছাব্বির আহমেদকে ওই জঙ্গলে বসে গাঁজা সেবন করার সময় দেখে ফেলে রনি। বিষয়টি অন্যদের জানিয়ে দেওয়ার কথা বলে শিশুটি। ছাব্বির একাধিকবার অনুরোধ জানিয়ে নিষেধ করলেও রনি তাতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে ছাব্বির পেছন দিক থেকে রনিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে ঘাড় মটকে গলা চেপে ধরে। ঘটনাস্থলেই নিহত হয় রনি। পরে নিহতের লাশ ওই জঙ্গলের ভিতর আগুনে পুড়িয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জিজ্ঞাসাবাদে ছাব্বির জানিয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্ধ্যা ৬টার পর সিনেমার সকল শো বন্ধ ঘোষণা

সন্ধ্যা ৬টার পর সিনেমার সকল শো বন্ধ ঘোষণা

বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪

বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪

 ‘নির্বাচিত হয়েই রূপ পাল্টে ফেলেছে বিএনপি’

১১ দলীয় জোটের বিক্ষোভ ‘নির্বাচিত হয়েই রূপ পাল্টে ফেলেছে বিএনপি’

যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App