×

ঢাকা

নারী আসনের দৌড়ে মানিকগঞ্জের সানজিদা

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০২:০৮ পিএম

নারী আসনের দৌড়ে মানিকগঞ্জের সানজিদা

ছবি: কাগজ প্রতিবেদক

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সরব আলোচনা চলছে। এ দৌড়ে এগিয়ে রয়েছেন মানিকগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি  অ্যাডভোকেট সানজিদা রহমান সিদ্দিকী। এলাকাবাসীর মুখে মুখেও একই কথা শোনা যাচ্ছে। তাঁদের দাবি, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও আদর্শিক অবস্থানের স্বীকৃতি হিসেবে তাঁকেই সংসদ সদস্য (এমপি) মনোনয়ন দেওয়া উচিত।

দলীয় সূত্রে জানা যায়, ১৯৯০ সাল থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন অ্যাডভোকেট সানজিদা রহমান সিদ্দিকী। তিনি মানিকগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক জাতীয় মহিলা সংস্থার সদস্য, সাবেক জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য এবং সাবেক মহিলা দলের পৌর কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতির দায়িত্বে আছেন।

তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, দুঃসময়ে দলের পাশে থাকা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণেই সানজিদা রহমান সিদ্দিকী আজ তাদের আস্থার প্রতীক। এক নেতা বলেন, “সংগ্রামই তাঁর পরিচয়। সংরক্ষিত নারী আসনে আমরা একটাই নাম প্রস্তাব করছি—সানজিদা।”

রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবারে জন্ম নেওয়া সানজিদা রহমান সিদ্দিকীর পিতা সিদ্দিকুর রহমান ছিলেন জাতীয় সংসদের দুইবারের সদস্য। ১৯৭০ সালে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধের সময় অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা রাখেন এবং ভারতের কল্যাণী শরণার্থী ক্যাম্পের পরিচালক ছিলেন। পরবর্তীতে ১৯৮৬ ও ১৯৮৮ সালে পুনরায় নির্বাচিত হয়ে মানিকগঞ্জের প্রথম জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মা অধ্যাপিকা সালমা রহমান।

এদিকে তাঁর স্বামী অ্যাডভোকেট আজাদ হোসেন খাঁন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক পাবলিক প্রসিকিউটর ও জেলা বারের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলীয় একটি সূত্র জানায়, তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা’র আস্থাভাজন হিসেবেও পরিচিত।

সব মিলিয়ে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে মানিকগঞ্জে যে আলোচনা চলছে, সেখানে তৃণমূলের জোরালো বার্তা স্পষ্ট—এই আসনে তাদের একমাত্র পছন্দ সানজিদা রহমান সিদ্দিকী। এখন সিদ্ধান্তের অপেক্ষায় নেতাকর্মীরা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজারবাগ পুলিশ লাইনের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রাজারবাগ পুলিশ লাইনের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

হামের প্রকোপে হাসপাতালে রোগীর ভিড়, দ্বিগুণ হচ্ছে আইসিইউ

হামের প্রকোপে হাসপাতালে রোগীর ভিড়, দ্বিগুণ হচ্ছে আইসিইউ

‘মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে সরকার’

‘মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে সরকার’

সন্ধ্যা ৬টার পর সিনেমার সকল শো বন্ধ ঘোষণা

সন্ধ্যা ৬টার পর সিনেমার সকল শো বন্ধ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App