×

ঢাকা

বাসায় আটকে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে নির্যাতন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম

বাসায় আটকে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে নির্যাতন

ছবি: সংগৃহীত

সাভারের বাসায় ডেকে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক এক ছাত্রের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে ভুক্তভোগী ছাত্রী। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে ইদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নির্যাতনের শিকার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের সাবেক ছাত্র তারিকুল ইসলামের বিরুদ্ধে এই পৈশাচিক নির্যাতনের অভিযোগ আনেন। উদ্ধারের পর পুলিশ তাকে দ্রুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। সেখানে উপস্থিত নিজের বিভাগের এক নারী শিক্ষকের কাছে তিনি ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন।

ভুক্তভোগীর বরাত দিয়ে ওই নারী শিক্ষক বলেন, ‘সাবেক ওই ছাত্রের সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর সম্পর্ক ছিল। পরে ভেঙে যায়। তবে মঙ্গলবার ওই ছাত্র ভুক্তভোগীর হলের সামনে গিয়ে নানা অগ্রহণযোগ্য কাজ করেন। একপর্যায়ে ওই ছাত্র কথা বলার জন্য বাসায় যেতে ওই ছাত্রীকে জোরাজুরি করেন। তিনি রাজি না হলে ব্ল্যাকমেল করেন। পরে তার বাসায় যান ভুক্তভোগী। তখন ছাত্রীর মুখ টেপ দিয়ে আটকে মারধর করা হয়, হাতে গরম পানি ঢেলে দেওয়া হয়। পরে বাসার কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে ওই ছাত্র চলে যান। তখন ৯৯৯-এ কল দিয়ে জানালে ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানায়, ‘প্রথমে বিষয়টি ব্যক্তিগত সমস্যা ভেবে কেউ এগিয়ে আসেননি। পরে আশপাশের লোকজন জড়ো হন। পরবর্তীতে ভুক্তভোগী অন্যের ফোন ব্যবহার করে ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত তারিকুল সেই ছাত্রীর মোবাইল ফোন ও নিজের ল্যাপটপ নিয়ে পালিয়ে যান।’

এদিকে, উদ্ধারের পর ভুক্তভোগী ছাত্রীকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তানভীর হোসেন তার হাতে ৩-৪ সেন্টিমিটার জায়গাজুড়ে পোড়া ক্ষত শনাক্ত করেন। ক্ষতের গভীরতা ও বিশ্ববিদ্যালয়ে বার্ন চিকিৎসার পর্যাপ্ত সুযোগ না থাকায় তাঁকে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ভুক্তভোগীকে উদ্ধার করে। সেখান থেকে দড়ি ও একটি হাতুড়ি জব্দ করা হয়েছে। অভিযুক্তের পাসপোর্টও জব্দ করা হয়েছে। ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

জাবির প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, ‘ঘটনাটি সাবেক এক শিক্ষার্থীর বিরুদ্ধে। তবে এ বিষয়ে আমার কাছে এখনও কোনও লিখিত অভিযোগ আসেনি। বিষয়টি তদন্তাধীন থাকায় কোনও মন্তব্য করতে চাই না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদলের পদ হারালেন আব্দুর রহিম ভূঁইয়া

ছাত্রদলের পদ হারালেন আব্দুর রহিম ভূঁইয়া

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বাবার লাশ দেখতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মেয়ের

বাবার লাশ দেখতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মেয়ের

নেইমারকে নিয়ে সব বিতর্কের জবাব দিলেন আনচেলত্তি

নেইমারকে নিয়ে সব বিতর্কের জবাব দিলেন আনচেলত্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App