×

ঢাকা

রূপগঞ্জে ৫৫০ বোতল স্কাফসহ দুই কারবারি গ্রেপ্তার

Icon

মাহফুজ খান

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ পিএম

রূপগঞ্জে ৫৫০ বোতল স্কাফসহ দুই কারবারি গ্রেপ্তার

ছবি : ভোরের কাগজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৫৫০ বোতল মাদকদ্রব্য স্কাফসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রাজশাহী জেলার বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার শামসুজ্জামানের ছেলে রবিন এবং একই এলাকার নবীর মন্ডলের ছেলে জিয়াউল রহমান।

র‍্যাব সূত্রে জানা গেছে, ভারতের সীমান্তবর্তী রাজশাহী এলাকা থেকে দীর্ঘদিন ধরে এই চক্রের সদস্যরা মাদক কারবার পরিচালনা করে আসছিল। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, চক্রের সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য স্কাফের একটি চালান নিয়ে এলাকায় প্রবেশ করেছে।

আরো পড়ুন : চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে চলে গেলেন আরেকজন, মৃত্যু বেড়ে ৩

এ তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৫০ বোতল মাদকদ্রব্য স্কাফ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App