×

ঢাকা

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ পিএম

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ হয়। এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত চারজন।

শনিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ সংঘর্ষ চলে। 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথবাহিনী।

সংঘর্ষে আহতরা হলেন, ওই গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে সজিব হাওলাদার, একই গ্রামের চান মিয়া মুন্সির ছেলে রনি মুন্সি, খালেক বেপারীর ছেলে রানা বেপারী ও একই এলাকার মো. রাশেদ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সন্ধ্যার দিকে চর কুকরাইল জজ কোর্ট এলাকায় আক্তার হাওলাদারের সমর্থক রানা বেপারীর ওপর হামলা চালায় ওই গ্রামের হাসান মুন্সি পক্ষের ১০ থেকে ১৫ জন কিশোর। হামলায় রানা বেপারীর ডান হাত ভেঙে যায়।

আরো পড়ুন: ফরিদপুরে দু’পক্ষের সংঘর্ষ-অগ্নিসংযোগ, আহত ২০

এ খবর ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে দুইপক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদলের পদ হারালেন আব্দুর রহিম ভূঁইয়া

ছাত্রদলের পদ হারালেন আব্দুর রহিম ভূঁইয়া

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বাবার লাশ দেখতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মেয়ের

বাবার লাশ দেখতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মেয়ের

নেইমারকে নিয়ে সব বিতর্কের জবাব দিলেন আনচেলত্তি

নেইমারকে নিয়ে সব বিতর্কের জবাব দিলেন আনচেলত্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App