×

ঢাকা

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ এএম

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

ফতুল্লায় থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইন। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার পূর্ব লালপুর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিতে নিহত মামুন হোসাইন ফতুল্লা পূর্ব লালপুর রেললাইন এলাকার মৃত সমন আলী বেপারীর পুত্র।

এলাকাবাসী ও নিহতের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বালু, ইট ও সিমেন্ট লোড-আনলোড করে বাসায় ফিরে যান মামুন হোসাইন। ভোরে তাকে কে বা কারা বাসা থেকে ডেকে ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ডেকে নিয়ে যায়। ভোর পৌনে ৫টার দিকে সেখান থেকে কয়েকটি গুলির শব্দ শুনতে পাওয়া যায়। সেখানেই তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আরো পড়ুন : ৩২ নম্বরে ভাঙচুরে কারা জড়িত, অন্তর্বর্তী সরকারের ভূমিকা কী, তথ্য নেই: হাফিজ উদ্দিন

তিনি বলেন, গুলির শব্দ শুনে বাসা থেকে বের হয়ে দৌড়ে গিয়ে দেখি মামুন নিচে পড়ে আছে। এ সময় দুইজন যুবক (আনুমানিক ২৬-২৮ বছরের) দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

এমন ঘটনার বিবরণে ফতুল্লা মডেল থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কামাল মিয়া বলেন, মামুন হোসাইনের ইট, বালু, সিমেন্টের ব্যবসা রয়েছে। প্রতি রাতে ইট, বালু, সিমেন্ট লোড-আনলোডের সময়ে নিজেই উপস্থিত থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনার পর গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App