×

অপরাধ

আদ্-দ্বীন হাসপাতালের ভেন্টিলেশনে ত্রুটি

কর্তৃপক্ষের গাফিলতি বলছে তদন্ত কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০২:১৬ পিএম

কর্তৃপক্ষের গাফিলতি বলছে তদন্ত কমিটি

ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ্–দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে সরকারের তদন্ত কমিটি। এতে করে ওই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের চরম ও গুরুতর গাফিলতি আছে বলে মনে করছেন তদন্ত কর্মকর্তারা।

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। কাল শনিবার (৩০ মে) এ বিষয়ে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যাবে।

গত বুধবার সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। জানা যায়, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল ১১ জন মা ও ছয় শিশু। রাতে ঠাণ্ডা অনুভব করায় এক মা নার্সকে এসি বন্ধ রাখতে অনুরোধ করেছিলেন। সেই অনুযায়ী নার্সও প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন। কিন্তু পরে আবার এসি চালু করা হয়। এ ঘটনায় কিছুক্ষণের মধ্যেই দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের এনআইসিইউতে নিতে বলা হয়। ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে। পরে সকালে একে একে ছয় নবজাতকই মারা যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, পোস্ট ডেলিভারি ওয়ার্ডের এসি এক ঘণ্টা বন্ধ থাকায় মারা গেছে কোমলমতি শিশুরা। স্বজনরা এর জন্য হাসপাতালের ডাক্তার ও নার্সদের দায়িত্ব অবহেলাকে দুষছেন।

এ ঘটনার তদন্তে সেদিনই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, খসড়ায় পরিবর্তন করার দাবি তেহরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, খসড়ায় পরিবর্তন করার দাবি তেহরানের

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিএনপি নেতার

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিএনপি নেতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App