×

অপরাধ

কিশোরগঞ্জ

নিখোঁজ ব্যাংকারের লাশ মিললো রেললাইনের পাশে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৯ এএম

নিখোঁজ ব্যাংকারের লাশ মিললো রেললাইনের পাশে

নিহত ব্যাংকার আলমগীর হোসেন (৪৭)

কিশোরগঞ্জের ভৈরবে অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের চার দিন পর রেললাইনের পাশ থেকে জনতা ব্যাংকের এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালিকাপ্রসাদ এলাকার বিসিক শিল্পনগরীর বিপরীত পাশে রেললাইনের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আলমগীর হোসেন (৪৭) ভৈরব বাজার শাখার জনতা ব্যাংকের অফিসার ছিলেন। তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর লম্বাহাটি গ্রামের বাসিন্দা। চাকরি সূত্রে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, আলমগীর হোসেন জনতা ব্যাংকের ভৈরব শাখার কর্মকর্তা। তার স্ত্রী তাসলিমা আক্তার ভৈরবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। এই দম্পতি কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় বসবাস করেন। গত রবিবার সকাল সাড়ে ৮টায় বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হন আলমগীর। পরে অফিস থেকে জানানো হয়, অফিসে যাননি। তার মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই ভৈরব থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন স্ত্রী তাসলিমা। আজ সন্ধ্যায় স্থানীয় লোকজন কালিকাপ্রাসাদ এলাকার বিসিক শিল্পনগরীর রেললাইনের বিপরীত পাশে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গৃহবধূ শিমু হত্যা, গ্রেপ্তার ৩

গৃহবধূ শিমু হত্যা, গ্রেপ্তার ৩

কর্মস্থল থেকে বের হয়ে নিখোঁজ, ১১ দিনেও সন্ধান নেই

সিরাজদিখান কর্মস্থল থেকে বের হয়ে নিখোঁজ, ১১ দিনেও সন্ধান নেই

জেলেদের চাল কম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

জেলেদের চাল কম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

ফলন ভালো ক্রেতা নেই, হতাশায় মাশরুম চাষীরা

ফলন ভালো ক্রেতা নেই, হতাশায় মাশরুম চাষীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App