×

রংপুর

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মোজাহিদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৭ পিএম

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মোজাহিদ

ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদকে বহনকারী মাইক্রোবাস ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে। এ সময় সংসদ সদস্য ‘সামান্য’ আহত হলেও তার গাড়ির চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম এ খবর জানিয়েছেন।

আহতরা হলেন- মাইক্রেবাসের চালক আবুল কালাম আজাদ (৪০) ও সংসদ সদস্য আতিক মোজাহিদের সহযাত্রী ইকরাম হোসেন (২৫)। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আতিক মোজাহিদের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন বলেন, বর্তমানে সংসদ সদস্য নিজ বাসায় সুস্থ আছেন। গুরুতর আহত দুজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন।

তিনি বলেন, সংসদ সদস্য সুস্থ আছেন বলে জানিয়েছেন, সবার কাছে দোয়া চেয়েছেন। ইফতারের পর তিনি হাসপাতালে চিকিৎসা নেবেন।

কুড়িগ্রাম জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেলের প্রধান রাশেদুজ্জামান তাওহীদ বলেন, “অনিরাপদ সড়ক ও বেপরোয়া যান চলাচলের ফলে এমনটা হয়েছে।”

তিনি গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানান এবং সংসদ সদস্যের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, আহত দুজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর সংসদ সদস্য নিজ বাড়িতে সুস্থ আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা ‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

বিসিবি নির্বাচন আগামীকাল

বিসিবি নির্বাচন আগামীকাল

১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App