×

অপরাধ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির আত্মহত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির আত্মহত্যা

ছবি: সংগৃহীত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে রফিকুল ইসলাম (২৮) নামে এক হাজতি গলায় ফাঁস দিয়ে মানা গেছেন বলে জানা গেছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কারাগারের ভেতরে এই ফাঁস দেয়ার ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রফিকুল ইসলামের হাজতি নম্বর ৩৯১৮/২৬। তবে তিনি কী মামলায় কারাগারে বন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।  

হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী শাহজামাল জানান, কর্তৃপক্ষ তাকে অচেতন অবস্থায় রফিকুলকে বুঝিয়ে দিয়েছিল। তিনি কেবল তাকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। কীভাবে বা কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দিতে পারেননি তিনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এ বিষয়ে বক্তব্য জানতে কারা বিভাগের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এআইজি প্রিজন্স জান্নাতুল ফেরদৌসকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

রুদ্ধশ্বাস অভিযান মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আজ স্বর্ণের বাজারদর যত

আজ স্বর্ণের বাজারদর যত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App