×

অপরাধ

যুবদল নেতার খামার থেকে বিদেশি পিস্তল উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম

যুবদল নেতার খামার থেকে বিদেশি পিস্তল উদ্ধার

ছবি: সংগৃহীত

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে যুবদল নেতা বদরুল আমীনের গরুর খামার থেকে ৪টি ম্যাগজিনসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হকদি গ্রামের ডা. সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন স্থানে এ অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, আজ সকালে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে যুবদল নেতা বদরুল আমীনের গরুর খামার অবৈধ অস্ত্র সংরক্ষণ আছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১টি ছুরি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বদর ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের প্রধান সহযোগী। গত দু’দিন যাবৎ দিদার আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে নিয়ে রাখে।

ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, ‘গরুর খামার থেকে উদ্ধারকৃত পিস্তলসহ সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।’

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা শুনেছি। এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ইরান যুদ্ধের ২ মাস, কার লাভ কার ক্ষতি

ইরান যুদ্ধের ২ মাস, কার লাভ কার ক্ষতি

অধস্তন আদালত পর্যবেক্ষণ কমিটি পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি

অধস্তন আদালত পর্যবেক্ষণ কমিটি পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App