×

অপরাধ

মুন্নী সাহা ও তাঁর স্বজনদের ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১০:০৫ এএম

মুন্নী সাহা ও তাঁর স্বজনদের ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাংবাদিক মুন্নী সাহা। ছবি : সংগৃহীত

অবৈধভাবে সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে বেসরকারি টেলিভিশন সাংবাদিক মুন্নী সাহা, তাঁর স্বামী কবির হোসেন এবং পরিবারের আরো তিন সদস্যের মোট ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ১৮ কোটি ১৬ লাখ টাকা রয়েছে বলে দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাতের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।

দুদক সূত্রে জানা গেছে, মুন্নী সাহার এসব ব্যাংক হিসাবের মধ্যে কয়েকটি এটিএন নিউজের ক্যামেরাপারসন তপন কুমার সাহা ও তাঁদের মা আপেল রানী সাহার সঙ্গে যৌথভাবে খোলা। তপন কুমার সাহা মুন্নী সাহার ভাই।

আরো পড়ুন : গোপালগঞ্জে কারফিউ, থমথমে শহরে সড়কে যান চলাচল সীমিত

একইদিনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের চারটি ব্যাংক হিসাবও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মেঘনা ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের ওই চার হিসাবে মোট ১ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ২১৮ টাকা জমা রয়েছে।

দুদকের আবেদন সূত্রে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এসব হিসাব সাময়িকভাবে স্থগিত রাখতে আদালতের কাছে আবেদন করে দুদক। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে হিসাবগুলো অবরুদ্ধের নির্দেশ দেন।

দুদক জানিয়েছে, বিস্তারিত তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App