×

অপরাধ

সাবেক মন্ত্রী দীপু মনির ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম

সাবেক মন্ত্রী দীপু মনির ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ছবি: সংগৃহীত

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির নামে থাকা ১৬টি ব্যাংক একাউন্টের ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। ১৬টি একাউন্টের মধ্যে ব্যাংক এশিয়ায় ১৫টি এবং ঢাকা ব্যাংকের একটি একাউন্ট রয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান অবরুদ্ধের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, দীপু মনি অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার ১৬টি ব্যাংক হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। সাবেক মন্ত্রীর ১৬টি হিসাবে ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা জমা করা হয়। এর মধ্যে তিনি ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা উত্তোলন করেছেন। বর্তমানে এসব হিসাবে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা রয়েছে।

গত ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App