×

অপরাধ

হাইকোর্টে মিথ্যা তথ্য দেয়ায় ই-অরেঞ্জের মালিক সোনিয়ার জামিন স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৪:৫৭ পিএম

হাইকোর্টে মিথ্যা তথ্য দেয়ায় ই-অরেঞ্জের মালিক সোনিয়ার জামিন স্থগিত

ছবি: সংগৃহীত

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনের জামিন স্থগিত করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) চেম্বার আদালতের বিচারপতি রেজাউল হক এই আদেশ দেন। হাইকোর্টে মিথ্যা তথ্য দেয়ায় সোনিয়ার জামিন স্থগিত করা হয়।    

গুলশান থানার মামলা নং ০৬ (১০) ২১ ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় গত ৫ ডিসেম্বর বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের দ্বৈত বেঞ্চে জামিন পান অন্যতম প্রধান আসামি সোনিয়া। পরে অভিযোগ ওঠে চার্জশিট ও মালিকানা সংক্রান্ত ভুল তথ্য উপস্থাপন করে জামিন পান তিনি।

তবে চেম্বার আদালতের বিচারপতি রেজাউল হক সোনিয়ার জামিন স্থগিত করেছেন। মানিলন্ডারিং মামলা বর্তমানে মহানগর দায়রা জজ আদালত ১- এ বিচারাধীন আছে।

এছাড়া গুলশান থানার মামলা নং ৩৯ (১০) ২১ ধারা, ৪০৬/৪২০/১০৯/৫০৬/৩৪ আসামি সোনিয়া ও তার স্বামী মাসুকুর রহমানের জামিন চেম্বার জজ আদালত গত ২৯ অক্টোবর ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন। 

জামিন আদেশ স্থগিত থাকার জন্য আপাতত মুক্তি মেলেনি তাদের। সোনিয়া ও মাসুকুর বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দি আছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App