×

অপরাধ

সিনেমা দেখে রোমাঞ্চের নেশায় রূপালী ব্যাংকে ডাকাতি: পুলিশ সুপার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম

সিনেমা দেখে রোমাঞ্চের নেশায় রূপালী ব্যাংকে ডাকাতি: পুলিশ সুপার

ছবি: সংগৃহীত

দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় হানা দেয়া ডাকাতরা সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে রোমাঞ্চের নেশায় এমন কাজ করেছেন বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আহম্মদ মুঈদ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ঢাকার পুলিশ সুপার বলেন, চলচ্চিত্র দেখে অনুপ্রাণিত হয়ে রোমাঞ্চের নেশায় কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছেন আটককৃতরা। এ ঘটনায় নগদ ১৮ লাখ টাকা ও চারটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ঘটনার শুরু বৃহস্পতিবার দুপুরের পর। কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখার ভেতরে হঠাৎই ঢুকে পড়ে একদল ডাকাত। অস্ত্রের মুখে ব্যাংটির কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা।

ডাকাতির এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকার চারদিকে। স্থানীয় জনতা ব্যাংকের দরজা বন্ধ করে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিলে উপস্থিত হয় পুলিশ ও র‌্যাবের একাধিক টিম। ঘটনাস্থলে পৌছায় সেনাবাহিনীও।

প্রায় তিন ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযানের পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জিম্মি ঘটনার অবসান হয়। পুলিশ জানিয়েছে, ডাকাত দলের তিন জন যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিরাপদে বের করা হয় ব্যাংকের ভেতরে থাকা কর্মকর্তা ও কর্মচারিদের। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


আরো পড়ুন: রূপালী ব্যাংক জিম্মি: ৩ ডাকাতের পরিচয় মিললো

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App