×

অপরাধ

রাজধানীতে বাসায় প্রবেশ করে লুটপাটের চেষ্টা, গ্রেপ্তার ১৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ পিএম

রাজধানীতে বাসায় প্রবেশ করে লুটপাটের চেষ্টা, গ্রেপ্তার ১৩

ছবি: ভোরের কাগজ

রাজধানী ধানমন্ডিতে লুটপাট করার উদ্দেশে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দলবদ্ধ হয়ে জোর করে বাসায় প্রবেশের চেষ্টার ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। বুধবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে ধানমন্ডির এক বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- ১. মো. হাসিবুল হাসান (৩৩), ২. মো. গোলাম মোরশেদ (৩২), ৩. মাহমুদুল হাসান শিমুল (২০), ৪. আবু সালেহ হিরন (২৬), ৫. রুবেল হাওলাদার (২৭), ৬. আজিজুল ইসলাম (২১), ৭. মাহফুজুর রহমান (২৬), ৮. মোস্তাফিজুর রহমান (২৬)  ৯. ইয়াসিন আরাফাত (২০), ১০. মো. ইব্রাহিম (১৯), ১১. জিহাদ হোসেন (১৯), ১২. আব্দুল্লাহ আল মামুন (১৬) ও ১৩. শেখ শাহরিয়ার আহমেদ (১৬)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি লোহার রড ও পাঁচটি বাঁশের লাঠি জব্দ করা হয়।

আরো পড়ুন: রাজধানীতে মানব পাচার চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, বুধবার (৩০ অক্টোবর) রাত সোয়া দশটার দিকে গ্রেপ্তারকৃত ১৩ জনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন ধানমন্ডির বাসায় অর্থ, অলংকার, মূল্যবান জিনিসপত্র লুটপাট করার উদ্দেশে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দলবদ্ধভাবে জোর করে প্রবেশ করে। তারা বাসায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই বাসার সিকিউরিটি গার্ডদের মারধর করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তারা ওই বাসার কয়েকটি সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে এবং বাসার কয়েকটি ফ্ল্যাটে কলিংবেল বাজায় ও দরজা ভাঙ্গার চেষ্টা করে। এ সংক্রান্তে খবর পেয়ে ধানমন্ডি ৩২ নম্বরের পুলিশ ফাড়ির একটি টিম দ্রুততম সময়ের মধ্যে সেখানে গিয়ে আশেপাশের বাসার সিকিউরিটি গার্ড ও রাস্তার পথচারীদের সহযোগিতায় তাদেরকে সেই বাসায় অবরুদ্ধ করে। তৎক্ষনাৎ ধানমন্ডি থানা পুলিশের রাত্রিকালীন টহলরত একটি টিম ও সেনাবাহিনীর টহলরত একটি টিম এসে তাদেরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বিল্ডিংয়ের ম্যানেজার আব্দুল মান্নানের অভিযোগের প্রেক্ষিতে বুধবার দিবাগত রাত সোয়া ২টায় ধানমন্ডি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু করা হয়।

গ্রেপ্তারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App