×

অপরাধ

জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, বিদেশি রিভালবারসহ আটক ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৯:০৯ এএম

জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, বিদেশি রিভালবারসহ আটক ৭

অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে দুটি বিদেশি রিভালবার ও দেশীয় অস্ত্রসহ সাত জনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২৮ অক্টোবর) রাতে ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর ডেয়ারিং টাইগার্স ইউনিট এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। 

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট মুনিয়া সোহেল ক্যাম্পে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। তবে মুনিয়া সোহেলকে আটক করতে পারেনি অভিযানিক দল।

অভিযান চলাকালে সোহেলের সাত সহযোগীকে আটক করে সেনাবাহিনী। এ সময় মুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়ে দুটি বিদেশি রিভালবার উদ্ধার করে তারা।

মোহাম্মদপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত না করা পর্যন্ত তাদের এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

আরো পড়ুন : ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App