৩ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৮:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৩ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৮ অক্টোবর) পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জুয়েল রানা এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
সূত্র জানায়, ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে ৪ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দেয়া হয়। তাদের মধ্যে ৩ অতিরিক্ত পুলিশ সুপারতে গ্রেপ্তার করা হয়েছে। আর অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হাসান আরাফাত বাইরে আছেন।
