×

অপরাধ

সাবেক মন্ত্রী ফারুক খান কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১২:৪৭ পিএম

সাবেক মন্ত্রী ফারুক খান কারাগারে

সাবেক বিমান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার উপপরিদর্শক নাজমুল হাসান আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

জানা গেছে, দুই বছর আগে বিএনপির কার্যালয়ে গুলিতে মকবুল নামে এক বিএনপিকর্মী নিহতের ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।সোমবার (১৪ অক্টোবর) রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৫ অক্টোবর তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরো পড়ুন : ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিক কারাগারে


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App