×

অপরাধ

বাহার-সূচনা ও মুজিবুল হকের দুর্নীতির অনুসন্ধান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:৪৮ পিএম

বাহার-সূচনা ও মুজিবুল হকের দুর্নীতির অনুসন্ধান

ছবি: সংগৃহীত

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সুচনারর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৮ অক্টোবর) তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম।

দুদকের এই কর্মকর্তা জানান, বাহার ও তার মেয়ে ছাড়াও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধেও দুর্নীতির বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এছাড়া সাবেক এলজিআরডি মন্ত্রীর সাবেক পিএস কামাল হোসেনের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে দুদক।

বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে তাহসীন বাহার সূচনার বিরুদ্ধে ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট কুমিল্লার কোটবাড়ী এলাকায় এক তরুণ নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ৪০০ জনকে আসামি করা হয়েছে।

আরো পড়ুন: শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর ব্যাংক হিসাব তলব

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App