×

অপরাধ

সাবেক এমপি ও হুইপ মাহবুব আরা বেগম গিনি গ্রেপ্তার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ এএম

সাবেক এমপি ও হুইপ মাহবুব আরা বেগম গিনি গ্রেপ্তার

জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি। ছবি : সংগৃহীত

গাইবান্ধা-২ সদর আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি গ্রেপ্তার হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাকে ঢাকায় ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তবে গিনি এমপি কোন মামলায় আটক হয়েছে তা জানা যায়নি।

এর আগে, গাইবান্ধার বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয়ার অভিযোগে গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনিসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে দুটি মামলা হয়েছে।

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে ১৮ আগস্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনিসহ ৯৭ জনকে আসামি করা হয়।

আরেকটি হলো ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই সরকার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনিসহ ১১৪ জনের নাম উল্লেখ করে এবং ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।

আরো পড়ুন : সাবেক এমপি আবদুল্লাহ আল জ্যাকবকে গ্রেপ্তার

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App