×

ক্রিকেট

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০২:০৫ পিএম

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরো বেশি অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরো এগিয়ে যাবে। একই সঙ্গে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন : পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ, তাইজুলের ৬ উইকেট

বুধবার (২০ মে) সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারায় টাইগাররা। এর আগে মিরপুরে সিরিজের প্রথম টেস্টেও ১০৪ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। এর মাধ্যমে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ ক্রিকেট দল।

এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পয়েন্ট শতাংশ ৫৮ দশমিক ৩৩। অন্যদিকে ৪৮ দশমিক ১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

সাবেক চিফ হুইপ আবুল হাসানাতসহ ৪ জনের বিচার শুরু

সাবেক চিফ হুইপ আবুল হাসানাতসহ ৪ জনের বিচার শুরু

আইসিইউ থেকে সরানোর সময় এক রোগীর মৃত্যু

খুলনা মেডিকেলে আগুন আইসিইউ থেকে সরানোর সময় এক রোগীর মৃত্যু

বরিশালে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

বরিশালে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App