×

ক্রিকেট

পিএসএল খেলার কারণ জানালেন মঈন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পিএম

পিএসএল খেলার কারণ জানালেন মঈন

ছবি : সংগৃহীত

আইপিএল ও পিএসএলের সূচি এক হওয়ায় বিদেশি ক্রিকেটারদের প্রায়ই একটি লিগ বেছে নিতে হয়। সাধারণত আইপিএলে সুযোগ না পাওয়া ক্রিকেটাররাই পিএসএলে খেলেন, তবে কিছু ব্যতিক্রমও রয়েছে। সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলি সেই ব্যতিক্রমদের একজন, যিনি এবার স্বেচ্ছায় আইপিএল না খেলে পিএসএলকে বেছে নিয়েছেন।

৩৮ বছর বয়সী মঈন আলি গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেললেও এবার তিনি আইপিএলের নিলামে নিজের নাম দেননি। বরং সরাসরি পিএসএলের জন্য নিবন্ধন করেছেন। কেন এমন সিদ্ধান্ত—তা নিয়ে নানা আলোচনা থাকলেও সম্প্রতি নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।

এআরওয়াইয়ের একটি পডকাস্টে মঈন বলেন, তার এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে। বয়স ও ক্যারিয়ারের বর্তমান অবস্থান বিবেচনায় তিনি এখনো খেলতে চান এবং নিজের পারফরম্যান্স ধরে রাখতে চান। একই সঙ্গে করাচিতে খেলার সুযোগ এবং তুলনামূলক ছোট সময়ের টুর্নামেন্ট হওয়াও তার সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। তার মতে, পিএসএলের সূচি পরিবার ও ব্যক্তিগত জীবনের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

২০২৫ সালের আইপিএলে কলকাতা তাকে ২ কোটি রুপিতে দলে নিলেও তিনি খুব বেশি সুযোগ পাননি। ছয়টি ম্যাচ খেলেও মাত্র ৫ রান করেন। মঈনের মতে, পর্যাপ্ত সুযোগ না পাওয়া এবং দীর্ঘ সময়ের টুর্নামেন্ট হওয়ায় আইপিএল থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি।

তিনি বলেন, গত আসরে তিনি অল্প কয়েকটি ম্যাচ খেলেছেন এবং ব্যাট করার সুযোগও খুব সীমিত ছিল। ক্যারিয়ারের এই সময়ে তিনি নিয়মিত মাঠে থাকতে ও অবদান রাখতে চান। তার বিশ্বাস, ক্যারিয়ারের শেষ দিকে এসেও তিনি ভালো ক্রিকেট খেলছেন, তাই সেটি উপভোগ করেই এগিয়ে যেতে চান।

মঈন আরও বলেন, কোনো দলে জায়গা নিশ্চিত নয়—পিএসএলেও নয়। তবে যতদিন সম্ভব খেলাটা উপভোগ করতে চান তিনি। দীর্ঘদিন ধরেই পিএসএলে খেলার আগ্রহ ছিল তার, যদিও সূচি আইপিএলের সঙ্গে মিলে যাওয়ায় আগে সুযোগ হয়নি।

বর্তমানে তিনি করাচি কিংসের হয়ে খেলছেন। পিএসএলে তার বার্ষিক পারিশ্রমিক প্রায় ২.১৪ কোটি রুপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডুমুরিয়ায় সবজির বাজার  চড়া, কমেছে মুরগীর দাম

ডুমুরিয়ায় সবজির বাজার চড়া, কমেছে মুরগীর দাম

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

হরমুজে তেলবাহী ট্যাংকারে ইরানের গুলি

হরমুজে তেলবাহী ট্যাংকারে ইরানের গুলি

আদালতে অস্ত্রের ‘বিক্রেতা’ হেলালের জবানবন্দি

হাদি হত্যা আদালতে অস্ত্রের ‘বিক্রেতা’ হেলালের জবানবন্দি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App