×

ক্রিকেট

ফারুক আহমেদ

ক্রিকেটে মাশরাফির অবদান লেখা থাকবে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৬ পিএম

ক্রিকেটে মাশরাফির অবদান লেখা থাকবে

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির অবদান লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ।

অধিনায়ক হিসেবে মাশরাফি অপ্রতিদ্বন্দ্বী ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘মাশরাফির ব্যাপারটি তো আমি জানি না। ওর আইনগত কোনো জটিলতা আছে কিনা আমার জানা নেই। মাশরাফি অধিনায়ক হিসেবে কী করেছে বাংলাদেশের জন্য! আমার সম্পর্কে অনেক কথা বলবেন, এটা বললেও কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন থেকে বাদ দিতে পারবেন না। কারণ এটা হয়ে গেছে।’

বিসিবির সহ-সভাপতি আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির যে অবদান ছিল, এটা লেখা থাকবে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট আজকে যে অবস্থানে বা ওর সময়ে যে জায়গায় আমরা দাঁড়িয়ে ছিলাম, পুরো দলটাকে একত্র করায় তার বিরাট ভূমিকা ছিল। এসব বিবেচনায় তার যদি অন্য কোনো সমস্যা না থাকে, বোর্ডে আসতে পারলে আসবে। আমি আসলে এটার দায়িত্বে না।’

প্রসঙ্গত,  বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাতীয় দলে খেলা অবস্থায় জড়ান রাজনীতিতে। হয়েছিলেন সংসদ সদস্যও। তবে ২০২৪ সালের ৫ আগস্টে রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে আড়ালে রয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App