×

ক্রিকেট

বগুড়ায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন মুশফিকের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১১:২০ এএম

বগুড়ায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন মুশফিকের

ছবি: সংগৃহীত

বগুড়ায় নিজ শহরে পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। শিকড়ের টানে এবারও তিনি ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন নিজ শহরের মানুষদের সঙ্গে।

শনিবার (২১ মার্চ) সকালে ছেলেকে সঙ্গে নিয়ে ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে যান সাবেক এই অধিনায়ক। এর আগেই সেখানে উপস্থিত ছিলেন তার বাবা মাহবুব হামিদ তারা।

বগুড়ার ধরমপুর মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুশফিক। পাশাপাশি অসহায় মানুষের মাঝে দানও করেন তিনি। নামাজের আগে পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক কবরস্থান জিয়ারত করেন এই ক্রিকেটার।

ঈদের আনন্দ ভাগাভাগি প্রসঙ্গে মুশফিক বলেন, সবার উচিত পরিবারের পাশাপাশি আত্মীয়স্বজন ও অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ রমজানের ইবাদত কবুল করবেন।

সম্প্রতি জেদ্দায় আটকে পড়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। জানান, সেখানে প্রায় দেড় দিন উদ্বেগের মধ্যে কাটাতে হয়েছে। আল্লাহর রহমত ও সবার দোয়ায় দেশে ফিরতে পেরেছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এখনও যারা সেখানে আছেন, তাদের দ্রুত নিরাপদে দেশে ফেরার প্রত্যাশা করেন এই তারকা ক্রিকেটার।

এদিকে ছেলে ও নাতিকে নিয়ে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে আবেগাপ্লুত হন মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা। তিনি বলেন, যুদ্ধাবস্থায় বিদেশে ছেলের আটকে পড়া নিয়ে পরিবার খুবই দুশ্চিন্তায় ছিল। বিভিন্ন স্থানে দোয়া করা হয়েছিল। ক্রীড়ামন্ত্রী ও কনস্যুলেট জেনারেলের উদ্যোগে বিশেষ ব্যবস্থায় মুশফিক ও এনামুল দেশে ফিরতে পেরেছেন বলেও জানান তিনি। এ জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বগুড়ায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন মুশফিকের

বগুড়ায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন মুশফিকের

রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

মনিপুর মাঠে ঈদের জামাতে অংশ নিলেন জামায়াত আমির

মনিপুর মাঠে ঈদের জামাতে অংশ নিলেন জামায়াত আমির

তিন যুগ পর একসঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়

জাতীয় ঈদগাহ তিন যুগ পর একসঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App