×

ক্রিকেট

তৃতীয় ওয়ানডে

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১০:৪৯ পিএম

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশে।

রোববার (১৫ মার্চ) তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ১১ রানে পাকিস্তানকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় তাসকিন-লিটনরা।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে থাকে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। তাদের ব্যাটে গড়ে ওঠে ১০৫ রানের উদ্বোধনী জুটি, যা দলের ইনিংসের শক্ত ভিত তৈরি করে দেয়। ইনিংসের ১৯তম ওভারে শাহিন আফ্রিদির বল এগিয়ে এসে খেলতে গিয়ে লাইন মিস করলে বোল্ড হয়ে ফেরেন সাইফ হাসান। সাজঘরে ফেরার আগে ৫৫ বলে ৩৬ রান করেন তিনি।

উদ্বোধনী জুটি ভাঙার পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তানজিদের সাথে মিলে তিনি দ্বিতীয় উইকেটে আরো ৫৩ রান যোগ করেন। তবে ইনিংস বড় করতে পারেননি শান্ত। হারিস রউফের বলে আউট হওয়ার আগে তিনি করেন ২৭ রান।

অন্যদিকে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যেতে থাকেন তানজিদ হাসান তামিম। মাত্র ৪৭ বলে অর্ধশতক পূর্ণ করার পর ধৈর্য ধরে ইনিংস এগিয়ে নেন তিনি। শেষ পর্যন্ত ৯৮ বলে শতকে পৌঁছান এই বাঁহাতি ওপেনার, যা তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তবে সেঞ্চুরির পর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি তিনি। আবরারের কিছুটা খাটো লেংথের বলে কাট করতে গিয়ে কাভারে শাহিন আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তানজিদ। ১০৭ বলে ১০৭ রান করা তার ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা।

তানজিদের বিদায়ের পর ইনিংসের হাল ধরেন তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেটে লিটন কুমার দাসকে সাথে নিয়ে তিনি গড়েন গুরুত্বপূর্ণ ৬৮ রানের জুটি, যা দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেয়। হারিস রউফের বলে আউট হওয়ার আগে ৪১ রান করেন লিটন। এরপর ক্রিজে এসে কোনো রান না করেই প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন রিশাদ হোসেন।

ইনিংসের শেষদিকে বড় রান তোলার সুযোগ থাকলেও তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৪৯তম ওভারে আসে ৫ রান এবং শেষ ওভারে ৮ রান। ফলে শেষ দুই ওভারে মাত্র ১৩ রান যোগ হওয়ায় তিন শ’র মাইলফলক ছোঁয়া হয়নি। নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ থামে ৫ উইকেটে ২৯০ রানে। তাওহীদ হৃদয় ৪৪ বলে ৪৮ রান এবং আফিফ হোসেন ৮ বলে ৫ রানে অপরাজিত ছিলেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। ৩ ওভারের মধ্যেই প্রথম ৩ উইকেট খুইয়ে ফেলে দলটি। তারপরও যে খুব ভালো অবস্থা ছিল তা নয়। ৫২ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান দলের হাল ধরেন সালমান আগা। ৯৮ বলে ১০৬ রানের এক অনবদ্য ইনিংস খেলে তাসকিনের বলে ক্যাচ-আউট হন তিনি। তারপর ফাহিম আশরাফের ৩৮ আর শাহিন শাহ আফ্রিদির ৩৭ রানের ইনিংস শেষদিকে বাংলাদেশের সমর্থকদের হৃদস্পন্দন কিছুটা বাড়াতে পারলেও, শেষরক্ষা হয়নি পাকিস্তানের। 

বাংলাদেশের পক্ষে তাসকিন ৪৯ রানে ৪ উইকেট তুলে নিয়ে দুর্দান্ত এক স্পেল উপহার দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানি নেতাদের নির্মূল করার অভিযান চালিয়ে যাবে ইসরায়েল

ইরানি নেতাদের নির্মূল করার অভিযান চালিয়ে যাবে ইসরায়েল

আইজিপির বাড়িতে চুরি, সন্দেহভাজন একজন আটক

আইজিপির বাড়িতে চুরি, সন্দেহভাজন একজন আটক

শিমুলিয়া টুরিস্ট ঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

শিমুলিয়া টুরিস্ট ঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

মাদ্রাসাছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, পরিচালক আটক

মাদ্রাসাছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, পরিচালক আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App