×

ক্রিকেট

চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার তালাত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৯:৪১ পিএম

চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার তালাত

ছবি: সংগৃহীত

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। খেলা চলাকালে একটি বাউন্ডারি ঠেকাতে গিয়ে কাঁধে ব্যথা পান পাকিস্তানি ক্রিকেটার হুসাইন তালাত। সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পিসিবি জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান পাকিস্তান দলের অলরাউন্ডার হুসাইন তালাত। তাকে মাঠে দলের মেডিকেল স্টাফরা তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেন। প্রাথমিক মূল্যায়নের পর বিস্তারিত পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের আরও মেডিকেল পরীক্ষার পর চোটের প্রকৃতি ও বিস্তৃতি জানা যাবে।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। ওই ম্যাচটি ৮ উইকেটে জিতে নেয় বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। মাজ সাদাকাত-সালমান আলি আগার ফিফটি এবং মোহাম্মদ রিজওয়ানের ক্যামিও ইনিংসে ভর করে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান করে সফরকারীরা। জবাবে খেলতে নেমে শুরুটাই ভালো হয়নি বাংলাদেশের। ইতোমধ্যে হারিয়েছে তিনটি উইকেট। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেটে ২৭ রান তুলেছে স্বাগতিকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App