টি-টোয়েন্টি বিশ্বকাপ
আমিরাতের বিপক্ষে বিশাল জয় পেলো নিউজিল্যান্ড
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় খেলায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে নিউজিল্যান্ড।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ডি গ্রুপের এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আমিরাত। নির্ধারিত কুড়ি ওভারে মোহাম্মদ ওয়াসিম ও আলিশান শারাফুর অর্ধশত রানের ওপর ভর করে ৬ উইকেটের বিনিময়ে ১৭৩ রান তুলতে সক্ষম হয় দলটি।
আমিরাতের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৫.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। টিম শেফার্ট ৪২ বলে ৮৯ এবং ফিন অ্যালেন ৫০ বলে ৮৪ রান করেন। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন নিউজিল্যান্ডের টিম শেফার্ট।
