×

সারাদেশ

শালিশ: ধর্ষণ চেষ্টার শিকার মেয়েটির 'মানহানির' দাম ২৫ হাজার টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৯ এএম

মৌলভীবাজারের কুলাউড়ায় দিনে এক বাক্ প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগ ওঠার ১২ ঘণ্টার ব্যবধানে মাত্র ২৫ হাজার টাকায় দফারফা হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (১২ সেপ্টেম্বর) বেলা ২টায় কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নে ধর্ষণের ঘটনা ঘটে। আর ঘটনাটি চাউর হওয়ায় ওইদিন গভীর রাতে শালিসী বিচারে অভিযুক্তের বিরুদ্ধে মাত্র ২৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টির নিষ্পত্তি করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ওই নারী (৩৫) বাক্ প্রতিবন্ধী ছিল। তার বাবা নেই। এলাকায় মানুষের বাড়িতে কাজ করে মা-মেয়ে দিনাতিপাত করেন। মা বাড়িতে না থাকার সুযোগে রবিবার প্রায় ২টায় প্রতিবেশী মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল আলী (৪০) যুবতীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আব্দুল আলী পালিয়ে যায়। পরে ঘটনাটি চাউর হয়।

ওই ঘটনার শালিসি বিচারক তৈয়ব আলী জানান, রাতেই স্থানীয় গণ্যমান্য কয়েকজনকে নিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। বৈঠকে উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। তিনি আরো জানান, আব্দুল আলী তিন-চারটি বিয়েও করেছে।

অভিযুক্ত আব্দুল আলী নিজের দোষ অস্বীকার করলেও তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে সাদা কাগজে ১শ' টাকার স্ট্যাম্পে যুবতী ও শালিসি বিচারকদের স্বাক্ষর রাখা হয়।

অভিযোগের ব্যাপারে আব্দুল আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।

কুলাউড়া থানার ওসি বিনয় ভুষণ রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এলাকার লোকজন ঘটনাটি আমাকে জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App