×

সারাদেশ

চরফ্যাশনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৫ ইউপি চেয়ারম্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০৭:০০ পিএম

চরফ্যাশনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৫ ইউপি চেয়ারম্যান

ভোলার চরফ্যাশরন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত প্রার্থীগন

আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে অনুষ্ঠিত হবে ভোলার চরফ্যাশন উপজেলার ৫ ইউপি নির্বাচন। সারাদেশের ন্যায় চরফ্যাশন উপজেলায়ও জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহন করেনি। এছাড়াও বাংলাদেশ ইসলামী আন্দোলনের তিন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই বাচাইয়ে বাতিল ও দুই প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের ৫ ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে।

শুক্রবার (২৬মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রুহুল আমিন বলেন, উপজেলার মাদ্রাজ, হাজারীগঞ্জ, চরকলমী, জাহানপুর ও এওয়াজপুর ইউপি নির্বাচনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত তিন প্রার্থীর মনোনয়ন বাতিল ও দুই প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করায় ৫ জন ইউপি চেয়ারম্যান পদ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচিতরা হলেন, নৌকা প্রতীকের প্রার্থী মাদ্রাজ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবদুল হাই, হাজারীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সেলিম হাওলাদার, জাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক নাজিম উদ্দিন হাওলাদার, চরকলমী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাউছার মাস্টার ও এওয়াজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খোকন আলম।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কোনো প্রার্থী না থাকায় ৫ চেয়ারম্যান পদ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং সংরক্ষিত ও সাধারণ ইউপি সদস্য প্রার্থীদের প্রতীক বরাদ্ধের পর থেকে এ ৫টি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড ও পাড়া মহল্লায় ইউপি সদস্য প্রার্থীরা উৎসব মুখর প্রচারণা শুরু করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App