×

সারাদেশ

যমুনা নদীতে ডুবে যুবকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৭:৫২ পিএম

যমুনা নদীতে ডুবে যুবকের মৃত্যু

ছবি : সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে ডুবে মাহাতাবুদ্দৌলাহ পাহালোয়ান শাকিল (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার গুঠাইল বাজারের পাইলিং পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের গুঠাইল বাজার পাহালোয়ান বাড়ির বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা মো. শাহারিয়া পাহালোয়ানের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামেন শাকিল। একপর্যায়ে নদীর গভীর পানিতে চলে গেলে তিনি ডুবে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নোমানুর রশিদ (নয়ন) বলেন, হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা ‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App