×

সারাদেশ

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত‍্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৩:১৬ পিএম

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত‍্যু

ছবি : সংগৃহীত

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় ট্রেনের ধাক্কায় আশিকুর রহমান আশিক (২৬) নামে এক যুবকের মৃত‍্যু হয়েছে। 

শুক্রবার (২৯ মে) সকাল সোয়া ৯টার দিকে ঈশ্বরদী-ঢালারচর রেলরুটের কালিকাপুর এলাকায় ১৭ নম্বর রেল ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের দেওয়ান দিকশাইল উত্তরপাড়া গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে। আশিকের কিছুটা মানসিক সমস‍্যা ছিল বলে এলাকাবাসী জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে ঘুরতে ঘুরতে পার্শ্ববর্তী কালিকাপুর গ্রামে রেললাইনে চলে যায় আশিক। এ সময় ওই রেললাইন দিয়ে ঢালারচর থেকে রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে শরীরে বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত‍্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, খসড়ায় পরিবর্তন করার দাবি তেহরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, খসড়ায় পরিবর্তন করার দাবি তেহরানের

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিএনপি নেতার

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিএনপি নেতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App