×

সারাদেশ

রেস্টুরেন্টে গোপন বৈঠক, যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১১:৪০ পিএম

রেস্টুরেন্টে গোপন বৈঠক, যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহরে রেস্টুরেন্টে গোপন বৈঠক করার সময় যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দারা। 

রোববার (৩ মে) রাত ৯টার দিকে নয়াবাজার বিশ্বরোড এলাকার ‘তায়েফ’ নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিএমপি গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান প্রামাণিক জানান, ‘আগে থেকেই নজরদারি থাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা সম্ভব হয়েছে। এদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল নগরীর বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে একাধিক মিছিল অনুষ্ঠিত হয়। কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড, পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড এবং কর্ণফুলী মার্কেট এলাকায় এসব মিছিল হয়। এর আগে অনন্যা আবাসিক এলাকা ও আউটার রিংরোডসহ বিভিন্ন নির্জন স্থানে মিছিল করে সেগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছিল।

ওই মিছিলগুলোর পর থেকেই গোয়েন্দা পুলিশ নজরদারি বাড়ায়, আর তারই ধারাবাহিকতায় গোপন বৈঠকে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়

স্বাস্থ্যমন্ত্রী সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়

স্বাভাবিক জীবনে ফিরছে তেহরান

স্বাভাবিক জীবনে ফিরছে তেহরান

দায়ীরা কি পার পেয়ে যাবে?

হামে শিশুমৃত্যু দায়ীরা কি পার পেয়ে যাবে?

প্রতিমন্ত্রী করলেন বরখাস্ত, প্রধান নির্বাহী দিলেন যোগদানের আদেশ

সড়কে ধস প্রতিমন্ত্রী করলেন বরখাস্ত, প্রধান নির্বাহী দিলেন যোগদানের আদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App