×

সারাদেশ

তাঁতপণ্যের সম্ভাবনা কাজে লাগাতে বিপণন দরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৭:৫৮ পিএম

তাঁতপণ্যের সম্ভাবনা কাজে লাগাতে বিপণন দরকার

ছবি: সংগৃহীত

তাঁতপণ্যের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত বিপণন ব্যবস্থার উপর জোর দিয়েছেন বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাংলাদেশ তাঁতবোর্ডের উদ্যোগে এবং বেঙ্গল ফাউন্ডেশন-এর সহযোগিতায় রাজধানীর বেঙ্গল শিল্পালয়-এ আয়োজিত ১০ দিনব্যাপী (৮–১৭ মার্চ) তাঁতশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, মেলায় প্রদর্শিত প্রতিটি পণ্যেরই সম্ভাবনা রয়েছে। তবে এ সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত মার্কেটিং ও বিপণন ব্যবস্থা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে উৎপাদন খরচ কমানো এবং প্রয়োজনীয় উপকরণ সহজলভ্য করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, মসলিন ও জামদানি পণ্যের মূল্য তুলনামূলক বেশি না হলে এ শিল্প টিকিয়ে রাখা কঠিন। বস্ত্র খাতের হারানো ঐতিহ্যকে দেশ ছাড়িয়ে বিশ্বে পুনরায় প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে এবং ভবিষ্যতে এর সুফল পাওয়া যাবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের তাঁতশিল্পের ইতিহাস অনেক পুরোনো। ঐতিহ্যবাহী এই শিল্পের সঙ্গে প্রায় ১৫ লাখ মানুষ জড়িত। গ্রামীণ কর্মসংস্থানে তাঁতশিল্পের অবস্থান দ্বিতীয় এবং বৈদেশিক রপ্তানিতে এ খাতের অবদান প্রায় ২ দশমিক ৬ শতাংশ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন সামনে রেখে সরকার কুটিরশিল্প ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, উচ্চ আয়ের দেশ গঠনে তাঁতশিল্পের বিকাশে বাংলাদেশ তাঁতবোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের মোট বস্ত্র চাহিদার প্রায় ৪৫ শতাংশ তাঁত খাতে উৎপাদিত পণ্য দিয়ে পূরণ হয়। এ শিল্পকে আরও সমৃদ্ধ করতে উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি বস্ত্র খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন। তিনি আধুনিক প্রযুক্তি ও যুগোপযোগী রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁতপণ্য উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বস্ত্র ও পাট সচিব বিলকিস জাহান রিমিসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ তাঁতবোর্ড-এর সদস্য দেবাশীষ নাগ, প্রকল্প পরিচালক সুকুমার চন্দ্র সাহাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সাপের কামড়ে কিশোরের মৃত্যু

সাপের কামড়ে কিশোরের মৃত্যু

লিবিয়ায় আটক ৮৯৫ বাংলাদেশির অবস্থান শনাক্ত

লিবিয়ায় আটক ৮৯৫ বাংলাদেশির অবস্থান শনাক্ত

স্পেন ও ইতালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

স্পেন ও ইতালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App