×

সারাদেশ

ফেসবুকে লাইসেন্সবিহীন পিস্তল বিক্রির নামে ভয়াবহ প্রতারণা

Icon

মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম

ফেসবুকে লাইসেন্সবিহীন পিস্তল বিক্রির নামে ভয়াবহ প্রতারণা

ছবি: কাগজ প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইন্টারন্যাশনাল ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কমার্শিয়াল হাউজ’ নামে একটি পেজ থেকে ৯২ এফএস মডেলের ৯ মিলিমিটার পিস্তল অর্ধেক দামে বিক্রির প্রচার চালানো হচ্ছে। বিজ্ঞাপনে দাবি করা হয়, ২৪ ঘণ্টার বিশেষ অফারে ৫০ শতাংশ ছাড়ে অস্ত্রটি বিক্রি করা হবে। সঙ্গে অতিরিক্ত গুলি ও ম্যাগাজিন নেওয়ার সুযোগের কথাও উল্লেখ রয়েছে। এমন নজরকারা বিজ্ঞাপন দিয়ে গ্রাহকের কাছ থেকে মোটা অংকর টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। 

পেজটির বিভিন্ন পোস্টের নিচে নজর কাড়ে অসংখ্য ক্ষুব্ধ মন্তব্য। একাধিক ভুক্তভোগী দাবি করেছেন, পেজে দেওয়া মোবাইল নম্বর ০১৩১৫৮৬৯৮৬১-এ যোগাযোগ করে অগ্রিম টাকা পাঠানোর পর আর কোনো সাড়া মেলে না; প্রতিশ্রুত পণ্যও পৌঁছায় না গ্রাহকের হাতে। কেউ কেউ সরাসরি এটিকে ‘ভুয়া’ ও ‘প্রতারক চক্র’ আখ্যা দিয়ে অন্যদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। তবে বিস্ময়ের বিষয়, এত অভিযোগ ও জনমতের ক্ষোভ সত্ত্বেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আনুষ্ঠানিক কোনো লিখিত অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি।

বোরবার (২১শে ফেব্রুয়ারী) সকালে ফেসবুক পেইজটি আমাদের এই প্রতিবেদকের নজরে আসার পরই বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করা হয়। পেজে দেওয়া নম্বরে একাধিকবার হোয়াটসঅ্যাপ কল করা হলেও অপর প্রান্ত থেকে কোনো সাড়া মেলেনি। একই নম্বরে সরাসরি ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও সংশ্লিষ্টদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি, যা পুরো বিষয়টিকে আরও রহস্যজনক করে তুলেছে।

আইন অনুযায়ী বৈধ লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। অস্ত্র সংগ্রহের ক্ষেত্রে নির্ধারিত সরকারি প্রক্রিয়া, যাচাই-বাছাই ও অনুমোদনের কঠোর ধাপ অনুসরণ বাধ্যতামূলক। সেই বাস্তবতায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ‘ডিসকাউন্ট অফার’ দিয়ে আগ্নেয়াস্ত্র বিক্রির প্রচার আইন ও নীতিমালার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

এ ধরনের প্রচারণা শুধু প্রতারণার আশঙ্কাই বাড়ায় না, জননিরাপত্তার জন্যও গুরুতর হুমকি সৃষ্টি করে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাবারের ভিডিও থেকে বাংলাদেশ দলে যেভাবে এলেন সুলিভান ব্রাদার্স

খাবারের ভিডিও থেকে বাংলাদেশ দলে যেভাবে এলেন সুলিভান ব্রাদার্স

জ্বালানির সঙ্কটে বিশ্বের কোন দেশ কী পদক্ষেপ নিচ্ছে

জ্বালানির সঙ্কটে বিশ্বের কোন দেশ কী পদক্ষেপ নিচ্ছে

ময়মনসিংহ মেডিকেলে  ২৪ ঘণ্টায় ২৪ ‍শিশু ভর্তি

হাম পরিস্থিতি ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ২৪ ‍শিশু ভর্তি

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে ৯০ শতাংশ

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে ৯০ শতাংশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App