×

সারাদেশ

মেহেরপুরে রোগীর মৃত্যু: স্বজনদের হামলায় দুই ডাক্তার আহত

Icon

মর্তুজা ফারুক রুপক, মেহেরপুর থেকে

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

মেহেরপুরে রোগীর মৃত্যু: স্বজনদের হামলায় দুই ডাক্তার আহত

ছবি: কাগজ প্রতিবেদক

মেহেরপুর ক্লিনিকে নাসিমা খাতুন (৫৫) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা চলিয়েছে মৃতের স্বজনরা। এতে ক্লিনিকের চিকিৎসক ডা. মিজানুর রহমান ও তার ছেলে ডা. অভি আহত হয়। এছাড়াও ক্লিনিকের বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র ভাঙচুর করে বিক্ষুদ্ধরা। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

নিহত নাসিমা খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী।

নিহতের ছেলে নাজমুল ইসলাম জানান, তার মাকে জরায়ু সংক্রান্ত সমস্যার কারণে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশনের সময় চিকিৎসকের অবহেলার কারণেই তার মায়ের মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ক্লিনিকে এসে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা ক্লিনিকের অপারেশন থিয়েটার ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ক্লিনিকের চিকিৎসক ডা. মিজানুর রহমান ও তার ছেলে ডা. অভির ওপর হামলা চালানো হয়। এতে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

ঘটনার পরপরই মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App