×

সারাদেশ

সখীপুরে বনবিভাগের সুফল সুবিধাভোগীদের চেক হস্তান্তর

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ এএম

সখীপুরে বনবিভাগের সুফল সুবিধাভোগীদের চেক হস্তান্তর

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া রেঞ্জের কালিদাস বিটের টেকসই বন ও জীবিকা (সুফল) আওতাভুক্ত সদস্যদের মাঝে ঋণের চেক হস্তান্তর করা হয়েছে। এটি সুবিধাভোগীদের দ্বিতীয় মেয়াদে ঋণ।

বুধবার (১২ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে কালিদাস বিট চত্বরে সুফল সুবিধাভোগীদের চেক প্রদান করা হয়। টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতাভুক্ত ৩০ জন সদস্যের মাঝে এই ঋণ দেওয়া হয়। টেকসই বন ও জীবিকা (এফসিভি) প্রকল্পের হতেয়া রেঞ্জের কালিদাস বিটের দুটি এফসিভি (১)(২) সুফলের পূর্বের ঋণ শোধ করা সদস্যদের দ্বিতীয় মেয়াদের চেক হস্তান্তর করা হয়। সুবিভোগীদের দ্বিতীয় ধাপে ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। 

হতেয়া রেঞ্জ  কর্মকর্তা এসএম আ. রশিদ সুফল প্রকল্পের ঋণ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী বনসংরক্ষক মো. আবু সালেহ দক্ষিণ-১, কালিদাস বিট কর্মকর্তা মো. মাসুম উদ্দিন আহমেদ ও সব কর্মচারীসহ সুবিধাভোগী সদস্যবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App