×

চট্টগ্রাম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ দাবি

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ দাবি

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি ও সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক। রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। অবিলম্বে জীতেন বড়ুয়ার মুক্তি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে পুলিশ সুপারের কাছেও স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৬২ জন সাংবাদিক অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App