×

সারাদেশ

মেঘনায় জাল নোটসহ মসজিদের ইমাম গ্রেপ্তার

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পিএম

মেঘনায় জাল নোটসহ মসজিদের ইমাম গ্রেপ্তার

ছবি: ভোরের কাগজ

কুমিল্লার মেঘনা উপজেলায় ১ লাখ ১০ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার বৈদ্যনাথপুর সিবনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমাম মাওলানা মো. মিজান (৩২) পটুয়াখালী জেলার মহিপুর থানার তাহেরপুর গ্রামের মো. রুস্তম আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মেঘনার চ্যাংগাকান্দি জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৈদ্যনাথপুর সিবনগর বাজারে কয়েকটি জাল নোট দিয়ে লেনদেন করার চেষ্টা করছিলেন মিজান। এসময় মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) সাইমুম আহমেদ বিষয়টি লক্ষ্য করেন। 

সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, তার কাছে আরো জাল নোট রয়েছে। পরবর্তীতে জুম্মা নামাজের পর মসজিদের ভেতরে থাকা তার কক্ষ তল্লাশি করে পুলিশ ৫০০ টাকার ২২১টি জাল নোট উদ্ধার করে, যার মোট মূল্য ১ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

একজন ধর্মীয় ব্যক্তিত্বের এমন কর্মকাণ্ডে হতবাক স্থানীয়রা। তারা বলছেন, ইমামতিকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা অত্যন্ত দুঃখজনক। 

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, আমাদের তৎপরতায় একজন অপরাধী ধরা পড়েছে। তাকে জাল নোট আইনে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এই ঘটনায় মেঘনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, জাল নোটের মূলোৎপাটনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিলিপিন্সে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ জনের মৃত্যু

ফিলিপিন্সে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ জনের মৃত্যু

পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, মরদেহ নিয়ে থানা ঘেরাও

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, মরদেহ নিয়ে থানা ঘেরাও

‘ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

‘ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App