×

সারাদেশ

বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ পিএম

বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

ছবি : সংগৃহীত

বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মঙ্গলবার রাত সোয়া ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত থেমে থেমে চলছিল সংঘর্ষ। এতে তিনজন নিহত ও শতাধিক মুসল্লি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সংঘর্ষে নিহতরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারোসিন্দু গ্রামের মৃত ওসমানের ছেলে আমিনুল ইসলাম  বাচ্চু (৭০)।  ঢাকার দক্ষিণ খানের বেরাইদ এলাকার আব্দুস সামাদের ছেলে বেলাল হোসেন (৬০), আরেকজন হলেন বগুড়া জেলার তাজুল ইসলাম (৭০)।

আহতরা হলেন- কেরানীগঞ্জের বেলাল (৩৪), নারায়ণগঞ্জের আনোয়ার (৫০) ও আবু বক্কর (৫৯), সাভারের আরিফুল ইসলাম (৫০) ও আনোয়ার (২৬), নোয়াখালী সদরের আনোয়ার (৭৬), সাতক্ষীরার ফোরকান আহমেদ (৩৫), বি বাড়িয়ার আ. রউফ (৫৫), ময়মনসিংহের মজিবুর রহমান (৫৮), গাজীপুরের আ. হান্নান (৬০), টঙ্গীর জহুরুল ইসলাম (৩৮), গোপালগঞ্জের আরিফ (৩৪), চট্টগ্রামের সাহেদ (৪৪), নরসিংদীর উকিল মিয়া (৫৮)।

আহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

আরো পড়ুন : বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

সূত্র জানায়, রাত সোয়া ৩টার দিকে সাদপন্থিরা তুরাগ নদীর পশ্চিমতীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভেতর থেকে জুবায়েরপন্থিরা ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে সাদপন্থিরাও পালটা হামলা চালান। একপর্যাায়ে সাদপন্থিরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

ইজতেমা ময়দানে সংঘর্ষের ফলে হতাহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। সংঘর্ষকালে সিডিএল ভবনের সামনে মুসল্লিবাহী কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App