×

সারাদেশ

কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম

কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

ছবি: সংগৃহীত

বগুড়া কারাগারে চিকিৎসাধীন অবস্থায় শহীদুল ইসলাম রতন নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার রাত দুইটার পর তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ।

কীভাবে তিনি মারা গেছেন সে বিষয়ে ফারুক আহমেদ বলেন, স্বাভাবিক মৃত্যু। সে হার্টের পেশেন্ট। ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও প্রেসার ছিল তার। এখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

গত ৪ অক্টোবর বিস্ফোরক ও মারামারির মামলায় অভিযুক্ত শহিদুল ইসলামকে কারাগারে নেয়া হয়েছিল বলে জানান তিনি।

বগুড়া ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন শহিদুল ইসলাম। সুরতহাল ও ময়নাতদন্তের পর তার মরদেহ ইতোমধ্যেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেল সুপার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App