×

সারাদেশ

নানা আয়োজনে পালিত হলো পাবনা জেলা ১৯৬ তম জন্মদিন

Icon

পলাশ হোসেন, পাবনা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ পিএম

নানা আয়োজনে পালিত হলো পাবনা জেলা ১৯৬ তম জন্মদিন

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে প্রতিবছরের ন্যায় এবারো পাবনা জেলার জন্মদিন উদ্যাপনের পালন করা হয়। ছবি: ভোরের কাগজ

নানা আয়োজনে পালিত হলো পাবনা জেলা ১৯৬ তম জন্মদিন। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে প্রতিবছরের ন্যায় এবারো পাবনা জেলার জন্মদিন উদ্যাপনের পালন করা হয়।  

এই উপলক্ষে জুলাই বিপ্লবে পাবনার শহীদদের স্মরণ করতে "ফ্যাসিবাদী গণহত্যা, দমন-পীড়ন ও নির্মম নির্যাতনের বিরুদ্ধে অদম্য ছাত্রজনতার বিপ্লব এবং নতুন বাংলাদেশের অভ্যুদয়” শীর্ষক কাগজে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা ও "পাবনার উন্নয়ন ও আমাদের ভাবনা" শীর্ষক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, ফায়ার ওয়ার্ক ও ফায়ার ড্যান্স এর আয়োজন করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, হেডে ক্রিয়েটিভ গ্রুপের উপদেষ্টা ও পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইছামতির বার্তা সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল আহসান খান রেয়ন এবং ড্যাব  জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: আহমেদ মোস্তফা নোমান।

আনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন আজকের প্রজন্ম ফোরামের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক খালেদ হোসেন পরাগ।

আলোচনা শেষে কেক কাটা, কাগজে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আরো পড়ুন- জনবল সংকট: স্বাস্থ্য ঝুঁকিতে পাবনা মানসিক হাসপাতাল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App