×

সারাদেশ

জেলের জালে ধরা পড়লো বিশালাকৃতির দুই জোড়া সেইল ফিস

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৪২ পিএম

জেলের জালে ধরা পড়লো বিশালাকৃতির দুই জোড়া সেইল ফিস

ছবি: ভোরের কাগজ

কুয়াকাটায় জেলেদের জালে দুই জোড়া বিশালাকৃতির সেইল ফিস (যা জেলেদের ভাষায় পাখি মাছ) ধরা পড়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে ৪টি মাছ বিক্রির উদ্দেশ্য নিয়া আসা হয়। এ সময় মাছগুলো একনজর দেখতে আড়ৎপট্টিতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায়।

জানা গেছে, আমজেদ হোসেন মাঝির এফবি ফারজানা ট্রলারের ২টি মাছের ওজন ৭৫ কেজি। যা নিলামের মাধ্যমে সাড়ে ৭ হাজার টাকায় আ. সালাম নামের এক ব্যবসায়ী ক্রয় করেন। অপর দিকে এফবি ভাই ভাই ট্রলারের মাঝি বাদল মিয়া ২টি পাখি মাছ বিক্রি করতে নিয়ে আসেন। কারিমা ফিসে মালিক  মজিবুর রহমান নিলামের মাধ্যমে আড়াই হাজার টাকায় ক্রয় করেন।

মৎস্য আড়তদার ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ জাতীয় মাছের পিঠে বিশাল আকারের পাখনা থাকায় স্থানীয়ভাবে পাখি মাছ নামে পরিচিত। এটি সাগরের সবচেয়ে দ্রুতগতির জলজপ্রাণী। মাছটি ঘণ্টায় ১১০-১৩০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। নৌকার পালের মতো এর পৃষ্ঠীয় পাখনাটি দেখতে হয় বলে একে সেইল (পাল) ফিশ বলা হয়। মাছটি শিকারের কাছে এসে রং পরিবর্তন করতে পারে। এ মাছ জেলেদের কাছে গোলপাতা নামেও পরিচিত। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App