×

সারাদেশ

সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ পিএম

সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

প্রতীকী ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলে মারা গেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. জালাল মিয়া, একই গ্রামের মো. নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন দেখার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই মারা যান। স্বজনরা খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ বলেন, ‘সকালে হাওরে মাছ ধরতে গিয়েছিল দুজন। এ সময় বর্ষণ ও বজ্রপাত হচ্ছিল। আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাদের মরদেহ স্বজনরা উদ্ধার করেছেন।

আরো পড়ুন: কুলাউড়ায় মসজিদকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মসূচি

এদিকে জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহও স্বজনরা উদ্ধার করেছেন।

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলার মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App