×

সারাদেশ

নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০১:২৯ পিএম

নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ছবি: ভোরের কাগজ

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের পূর্বপাড়ায় নয়ন শেখ (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নয়ন বয়রা গ্রামের কবিরুল হক শেখের ছেলে। এ সময় নয়নের সঙ্গে থাকা সবুজ কাজীকে (৩২) কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নয়ন বাড়ি থেকে মোটরসাইকেলযোগে লোহাগড়ার উদ্দেশ্যে রওনা হয়ে পূর্বপাড়ায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে বসে থাকা প্রতিপক্ষ সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। আহত সবুজ কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, জমিজমা সংক্রান্তের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App