×

সারাদেশ

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ১১:১৫ পিএম

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরো দুইজন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুরে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হ‌লেন- সিরাজগ‌ঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রা‌মের মো. ও‌লিউজ্জামানের ছে‌লে আরিফুল ইসলাম (৩২), আরিফু‌লের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও তার ছে‌লে সাইফুল ইসলাম (৪)। এছাড়া দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক নাসিম হোসেনের (৩০) মৃত্যু হয়েছে। নাসিমের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সেলুন গ্রামে। তিনি পরবত শেখের ছেলে। 

আরো পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ কৃষক নিহত

এ দুর্ঘটনায় আহতরা হলেন- শেরপু‌রের গোলাম (৫০) ও কাওছার আলী। প্রাথমিক অবস্থায় তাদের নাম জানা গেলেও ঠিকানা জানা যায়নি। আহত ও নিহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এ দুর্ঘটনা প্রসঙ্গে শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শে‌ষে মরদেহ নিহত‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App