×

সারাদেশ

পাহাড় ধসে কক্সবাজারে শিশুসহ ২ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ১০:৪৩ এএম

পাহাড় ধসে কক্সবাজারে শিশুসহ ২ জনের মৃত্যু

পাহাড় ধসে কক্সবাজারে শিশুসহ ২ জনের মৃত্যু। ছবি: সংগৃহীত

ভারী বর্ষণের ফলে কক্সবাজারের পাহাড় ধসে বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। কক্সবাজার শহরের সিকদার পাড়া ও পলাং কাটা এলাকায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার শহরের সিকদার পাড়া এলাকার হাসান (১০) ও পলাং কাটা এলাকার নূর জাহান (২৭)।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, কক্সবাজার ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক শিশু ও নারী রয়েছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। 

কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান বলেন, শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে এ পর্যন্ত দুইজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App