×

সারাদেশ

ঈদে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ফেরা হলো না তাদের

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৪, ১০:০১ পিএম

ঈদে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ফেরা হলো না তাদের

ছবি : প্রতীকী

ঈদের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তরুণ-তরুণী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে তাদের মৃত্যু হয়।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক।

নিহতদের মধ্যে একজন হলেন জামালপুর জেলার অন্তর নামে এক যুবক। তবে তার সঙ্গে থাকা নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট এস এম সৌরভ হোসেন জানান, বিকেল সোয়া তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্রগ্রামমুখি লেনে মোটরসাইকেলটিকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও এক নারী আরোহী ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের মধ্যে মোটরসাইকেল চালকের নাম অন্তর বলে জানা গেলেও তার সঙ্গে থাকা নিহত নারীর পরিচয় এখনো জানা যায় নি। তবে প্রযুক্তির মাধ্যমে দুজনেরই বিস্তারিত পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

আরো পড়ুন : অ্যাম্বুলেন্স-বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ৫

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App