×

সারাদেশ

সহকর্মীর গুলিতে নিহত কনস্টেবল মনিরুলের দাফন সম্পন্ন

Icon

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৮:০৯ পিএম

সহকর্মীর গুলিতে নিহত কনস্টেবল মনিরুলের দাফন সম্পন্ন

ছবি: ভোরের কাগজ

ঢাকার ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে নিহত পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১০ জুন) সকাল ১০টায় তার নিজ গ্রাম আটপাড়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় মানুষের ঢল নামে। 

মনিরুল ইসলামের জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. খায়রুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রানা আনজুসহ, পুলিশ প্রশাসন, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ।  

পরে তাকে বিষ্ণুপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

মনিরুল বিষ্ণুপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত শামসুল হকের ছেলে। তারা তিন ভাই, তিন বোন। সে সবার ছোট।

পুলিশ সদস্য মনিরুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আরো পড়ুন:গাফিলতি ছিল কি না তা দেখবো: স্বরাষ্ট্রমন্ত্রী


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App