×

সারাদেশ

৩২ মণ ওজনের সুলতান, দাম ২৫ লাখ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০২:৫৮ পিএম

৩২ মণ ওজনের সুলতান, দাম ২৫ লাখ

ছবি: সংগৃহীত

আসছে কোরবানির ঈদ। তাই সারা দেশে বয়ে যাচ্ছে উৎসবের আমেজ । ইতোমধ্যেই কোরবানির পশু কেনার ধুম পড়েছে। প্রতি বছরই বাজারে দেখা যায় বিশাল আকারে গরু। আর এ গরুগুলো দেখতে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যায় ক্রেতারা। তেমনই একটি বিশাল আকারে গরু সুলতান।

ফরিদপুরের বড় গরুগুলোর মধ্যে একটি এই সুলতান।  সাড়ে চার বছর বয়সী কালো রঙের ফ্রিজিয়ান জাতের ষাঁড় ‘সুলতান’র ওজন ৩২ মণ। উচ্চতা আনুমানিক ৭০ ইঞ্চি ও চওড়া ২০ থেকে ২২ ইঞ্চি। 

প্রতিদিন দুপুরে অন্তত তিনজন কর্মচারী তিনদিক থেকে দড়ি টানাটানি করে শেড থেকে বাইরে আনে গোসল করানোর জন্য। এরপর খেতে দেয়া হয় সবুজ ঘাস।

আরো পড়ুন: এলাকায় ভাইরাল ৩২ মণ ওজনের সর্দার

এটির লালনপালন করা হয়েছে সদর উপজেলার গেরদা গ্রামের তাহেরা অ্যাগ্রো ফার্মস লিমিটেড খামারে। ফার্মটি প্রতিষ্ঠা করেন গেরদা গ্রামের বাসিন্দা সৈয়দ নওশের আলী ও তাহেরা নওশের দম্পতির দুই ছেলে সৈয়দ আকিব নওশের ও সৈয়দ আবরার নওশের।

খামারের মালিক সৈয়দ আবরার নওশের বলেন, সুলতানের দাম আমরা ২৫ লাখ টাকা চেয়েছি। অনেক ক্রেতা এসে গরুটি দেখে বিভিন্ন দাম বলেছেন। সর্বোচ্চ দাম উঠেছে ১৮ লাখ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App